1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাউফলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া বাউফল পটুয়াখালী 
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পটুয়াখালীর বাউফলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় উপজেলার ঐতিহ্যবাহী পাবলিক মাঠে অস্থায়ী মঞ্চে এ দোয়া মাহফিলের আয়োজন করে বাউফল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনসমূহ।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মোঃ শহিদুল আলম তালুকদার। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব শাহজাহান হাওলাদার।মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তেলাওয়াত করেন ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ হাবিবুর রহমান।

আরও উপস্থিত ছিলেন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এই দোয়া ও মিলাদ অনুষ্ঠানে কয়েক হাজার লোকের সমাগম ঘটে।
এ সময়ে উপস্থিত থেকে জেলা ও উপজেলার প্রিন্ট এবং মিডিয়া ইলেকট্রনিক্সের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। সবাই ধানের শীসের পক্ষে কাজ করতে হবে,এবং জামায়ত শিবির কে প্রতিহিত করতে হবে,খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছি। মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে দেশ, জাতি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি ঘিরে এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট