1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল শুরু

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের বালিখলা-শান্তিপুর-মিঠামইন নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফেরি চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সড়ক ও জনপথ বিভাগের অনুমোদনে মেসার্স ঐশী এন্টারপ্রাইজ আগামী তিন বছর ফেরি ও টোল ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। ফেরি চালু হওয়ায় হাওরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

টোল ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির মালিক আজহারুল ইসলাম ফকির রতন বলেন, যাত্রীদের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে নিয়ম মেনে পুরো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সময়সূচি বজায় রাখা, ভিড় কমানো এবং ঘাট এলাকায় শৃঙ্খলা নিশ্চিত করতে সম্প্রতি বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, ঘাটগুলোর সেবা মান ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিয়মিত তদারকি চলছে।

স্থানীয়দের প্রত্যাশা, রুটটি আরও আধুনিক হলে, বিশেষ করে ডিজিটাল টিকিটিং চালু হলে যাত্রী ভোগান্তি কমে যাবে। হাওরাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগে গুরুত্বপূর্ণ এই রুটকে আরও সুবিধাজনক করতে প্রশাসন, ইজারাদার এবং স্থানীয়দের আগ্রহ বাড়ছে।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট