1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রাঙামাটিতে এডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে আলেম-ওলামাদের জনসভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী ! সমাজের কল্যাণে যারা কাজ করে তাদের সম্মান দেওয়া নৈতিক দায়িত্ব,কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ! কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি মহিলা আসামীসহ ১৯ কেজি গাঁজা জব্দ  !

রাঙামাটিতে এডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে আলেম-ওলামাদের জনসভা অনুষ্ঠিত

নাজিম আল হাসান, রাঙামাটি
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

রাঙামাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাঙামাটি-২৯৯ নং আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে আলেম-ওলামাদের নিয়ে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) রাত ৮টা ৩০ মিনিটে রাঙামাটি বনরুপাস্থ ইসলামিক সেন্টার মিলনায়তনে এই জনসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ আবদুল জাব্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ নং আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ।

বিশেষ অতিথির আসনে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মোঃ মানছুল হক, মাওলানা নুরুল আলম সিদ্দিকী, পৌর আমীর মোঃ মাইনুদ্দিন এবং পৌর সেক্রেটারি হাফেজ আবুল বাশার।

সভায় বক্তারা বলেন, রাঙামাটির মানুষের অধিকার, শান্তি ও ন্যায়ের জন্য দরকার সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব। এডভোকেট মোখতার আহম্মদকে বিজয়ী করতে তারা সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
বক্তারা আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাঙামাটির উন্নয়ন, শিক্ষা, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট