বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫




চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ফিল্ডিং করবে স্বাগতিক বাংলাদেশ।

একই ভেন্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারে বাংলাদেশ। ঐ ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে টাইগাররা।

প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলি, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মাহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও নুরুল হাসান।

আয়ারল্যান্ড একাদশে একটি পরিবর্তন হয়েছে। কার্টিস ক্যাম্ফারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ব্যাটার বেন ক্যালিটজ।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত নয়বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে টাইগারদের জয় ৫ ম্যাচে ও হার ৩ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

২০২৩ সালে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচের ঐ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও নুরুল হাসান।

আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন ক্যালিটজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রিজ ও জশ লিটল।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews