রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিশফিট লিঃ”র ভালুকায় অবস্থান কর্মসূচী

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫




ময়মনসিংহের ভালুকায় বিশ্বাস পোল্ট্রি এন্ডফিস ফিট লিমিটেড এর ডিলার এস,এম পোল্ট্রি এন্ড ফিসারিজ এর নিকট পাওনা টাকা আদায়ে প্রশাসের হস্তক্ষেপ কামনা করে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার ২৪ নভেম্বর দুপুরে ভালুকা উপজেলা পরিষদের সামনে ভালুকা গফরগাঁও সড়কে বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিশফিট লিমিটেড এর কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচীতে অংশ নেন।

এ সময় ঢাকার উত্তরা অবস্থিত বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফিট লিমিটেড এর হেড অফিসের হিসাব রক্ষক মোঃ মুঞ্জর রহমান তার বক্তব্যে বলেন ভালুকা উপজেলার ডিলার এস,এম পোল্ট্রি এন্ড ফিসারিজ এর স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম আপনের নিকট ঢাকার উত্তরা বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিশফিট লিমিটেড এক কোটি আটাইশ লক্ষ টাকা বাকিতে পোল্ট্রি ও মাছের খাদ্য নিয়ে আসে, এখন টাকা চাইতে গেলে টাকা না দিয়ে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছে।

এ ব্যাপারে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পাওনা টাকা উদ্ধারে আমরা প্রশাসের হস্তক্ষেপ কামনা করে অবস্থান কর্মসূচির পদক্ষেপ নিয়েছি ।

এ ব্যাপরে ডিলার এস,এম পোল্ট্রি এন্ড ফিসারিজ এর স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম আপন জানান, ওই প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়ীক ঝামেলা নিয়ে আদালতে মামলা চলমান,তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা মিথ্যা বানোয়াট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews