1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন হবে : শামা ওবায়েদ

রাবেয়া সিরাজী
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষক পরিবারের নামে ফ্যামিলি কার্ড হবে, আর এই কার্ড হবে পরিবারের নারী সদস্যদের নামে। এতে নারীরা পরিবারেও সম্মানিত হবেন।

আজ শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘নারীর জয়ই,সকলের জয়’ শ্লোগানে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি ক্ষমতায় এলে নারীদের উন্নয়ন হয় জানিয়ে শামা ওবায়েদ বলেন,তৃণমূলের নারীদের ক্ষমতায়ন করতে হবে, তাদের কাজের সু-ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নগরকান্দা উপজেলা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত সমবেশে তিনি আরো বলেন, ১৭ বছর দেশে ভোট হয়নি। ২০১৮ সালে নিশি রাতের ভোট আর ২০২৪ সালের ডামি ভোটে মানুষ ভোট দিতে পারেনি। এবার নির্বাচনে সবাইকে ভোট দিতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।নগরকান্দা উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নার্গিস আক্তারের সভাপতিত্বে এ সমাবেশে সালথা ও নগরকান্দা উপজেলার কয়েক হাজার নারী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট