মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

রাজশাহী পদ্মার চর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রাজশাহীর বাঘার পদ্মার প্রত্যন্ত চর থেকে ডাকাত ও দস্যু বাহিনীর ব্যবহৃত বিদেশি পিস্তল, পাইপ গান ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে বাঘা থানাধীন খায়েরহাট এলাকায় অভিযান চালিয়ে   ১টি বিদেশি পিস্তল, ১টি পাইপগান, ১টি ওয়ান শুটারগান ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

আজ রোববার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, বাঘার পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে চরের ভূমি-বাথান দখল, বালু মহলকে কেন্দ্র করে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে সংঘর্ষ ও দীর্ঘ সময় ধরে গোলাগুলি হয়। ওই গোলাগুলিতে ১ জন ঘটনাস্থলেই নিহত হয় ও অপর ১ জন হাসপাতালে মারা যায়। পরে নদীতে ১ জনের লাশ পাওয়া যায়। এরপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও অন্যান্য আইনশঙ্খলা বাহিনীর ন্যায় র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মার তীরবর্তী চরাঞ্চলে দুই বাহিনী এবং অন্যান্য ডাকাতদের মধ্যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র থাকার সন্ধান পাওয়া যায়। এরপর শনিবার দিবাগত রাতে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর ‘অপারেশন ফার্স্ট লাইট’ পরিচালনা করেও কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছিল।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews