রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ভালুকায় সর্বসাধারণের মাঝে বিএনপি নেতার শাড়ি লুঙ্গী বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫




বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের সর্বসাধারণের সাথে উঠান বৈঠক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের নিজস্ব অর্থায়নে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে ।

বিকেলে ভরাডোবা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

এ সময় স্বেচ্ছাসেবক দলের বাদল’র সঞ্চালনায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ্ উদ্দিন আহম্মেদ, মজিবুর রহমান মজু, রহুল আমিন, আয়ূব আলী কমান্ডার,নাছির উদ্দিন সরকার, নজরুল ইসলাম, নাইমুল করিম জান্নাত, সাইফ উল্যাহ চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন দীনা, শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, স্বেচ্ছাসেবক দলের কাইসার আহম্মদ কাজল, তিয়াস মোহাম্মদ শুভ, ছাত্রদল নেতা রাফি উল্যাহ চৌধুরী সহ উপজেলা বিএনপি ও ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে ১০ হাজার নারী পুরুষের মাঝে শাড়ি লুঙ্গী বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews