1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গলাচিপায় মাদ্রাসা অধ্যক্ষ বশার চাকরি করেন হাইকোর্টে! - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

গলাচিপায় মাদ্রাসা অধ্যক্ষ বশার চাকরি করেন হাইকোর্টে!

মোঃ হেলাল উদ্দীন,গলাচিপা
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

পটুয়াখালীর গলাচিপায় তথ্য অধিকার আইনে তথ্য চাইতে গেলে বাঁশবুনিয়া ইসলামি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবুল বাশার বলেন, তিনি এখন মাদ্রাসায় চাকরি করেন না চাকরি করেন হাইকোর্টে। গতকাল বুধবার ২৯ অক্টোবর ২০২৫ তথ্য অধিকার আইনে করা আবেদনের মেয়াদ ৩০ দিন পার হলে মুঠোফোনে ০১৮৫২২৯৫০৭৫ এই নম্বর দিয়ে তার নিজ ব্যবহৃত নম্বর ০১৭১৬৯১২৪৭৬ নম্বরে কল করে তথ্য চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, আমি এখন মাদ্রাসায় চাকরি করিনা আমি চাকরি করি হাইকোর্টের। তথ্য আমার কাছে নাই আমি দিব কিভাবে.?
উল্লেখ্য উপজেলার বাঁশবুনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষক নিয়োগের অনিয়মের অভিযোগে তথ্য চেয়ে সাংবাদিক জসিম উদ্দিন আহম্মেদ তথ্য অধিকার আইনে আবেদন করলে প্রথমে নিতে অস্বীকৃতি পরে উপজেলা নির্বাহী অফিসার এর সহযোগিতায় গ্রহণ। গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ সোমবার দুপুর ১২ টায় উপজেলার আমখোলার মুদির হাট বাজার সংলগ্ন আলিম মাদ্রাসায় এ আবেদন করা হয়। বাঁশবুনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার এর নিকট তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন প্রদান করা হলে তিনি সে আবেদন না রেখে ছুড়ে ফেলে দেন এবং বলে আপনাকে কেন তথ্য দিব আপনারা কে.? আপনারা আসছেন চা- বিস্কুট খেয়ে চলে যাবেন। এ মাদ্রাসার বিষয়ে আপনাদের তথ্য চাওয়ার অধিকার নাই। পরে বিষয়টি গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানকে অবহিত করলে মুঠোফোনে ঐ অধ্যক্ষকে আবেদন গ্রহণ করতে বলেন। এরপরে আবেদন গ্রহণ করে। যেসব বিষয়ে তথ্য চেয়ে আবেদন করা হয়েছে তা হলো, মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগ সংক্রান্ত তথ্য, এবতেদায়ী প্রধান নিয়োগ সংক্রান্ত তথ্য, মাদ্রাসার আয়-ব্যয় হিসাবের তথ্য ও কমিটির তালিকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট