1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ঢাকা প্রেস ক্লাবের দুই বছরের নতুন নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

ঢাকা প্রেস ক্লাবের দুই বছরের নতুন নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর “ঢাকা প্রেস ক্লাব”-এর নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে।

১৫ অক্টোবর ২০২৫ তারিখে সমাজসেবা অধিদপ্তরের জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকার উপপরিচালক ও নিবন্ধন কর্তৃপক্ষ আবু সাঈদ মোঃ কাওছার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমোদন প্রদান করা হয়। পত্র নং ৪১.০১.২৬০০.০০০.২৮.১৪৮৯.৯৭-১৫১৫ অনুযায়ী, নির্বাচন কমিশনের সুপারিশ ও সভাপতি কর্তৃক প্রেরিত প্রতিবেদনের প্রেক্ষিতে ১১ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী পরিষদকে ২১ অক্টোবর ২০২৫ থেকে ২০ অক্টোবর ২০২৭ পর্যন্ত দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন— সভাপতি: দীপংকর গৌতম,সহ-সভাপতি: মোহাম্মদ মাসুদ ও মোঃ মনিরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক: সাদেক মাহমুদ (পাভেল), যুগ্ম-সাধারণ সম্পাদক: শিকদার নুর ই আলম সিদ্দিকী মুরাদ, সাংগঠনিক সম্পাদক: মনিরুল ইসলাম ,প্রচার ও গবেষণা সম্পাদক: খন্দকার শাহ্ নূহ, দপ্তর সম্পাদক: মোঃ মিজানুর রহমান, সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক: মঞ্জুর হোসেন মজুমদার  নির্বাহী   সদস্য: সরদার মোহাম্মদ শওকত উল আলম (সুমন), অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, অনুমোদিত কমিটির বিরুদ্ধে কোনো আপত্তি উত্থাপিত হলে এবং তদন্তে তা সত্য প্রমাণিত হলে কমিটির অনুমোদন বাতিল করা হবে।

জানা যায়, “ঢাকা প্রেস ক্লাব” (নিবন্ধন নং ঢ-০২০২৯) ইতোমধ্যে প্রতিষ্ঠার ৩৮ বছর পূর্ণ করেছে। ক্লাবটির প্রতিষ্ঠা তারিখ ১২ এপ্রিল ১৯৮৭। ক্লাবের স্থায়ী ঠিকানা ১৩/২-বি, কে এম দাস লেন, টিকাটুলি, ঢাকা-১২০৩।

নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদনের ফলে ক্লাবের কার্যক্রমে নবউদ্যম সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সাংবাদিক ও সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট