1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আরব আমিরাতে গঠিত হলো 'চট্টগ্রাম উন্নয়ন পরিষদ' - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

আরব আমিরাতে গঠিত হলো ‘চট্টগ্রাম উন্নয়ন পরিষদ’

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী চট্টগ্রামবাসীদের ঐক্যবদ্ধ করা, তাদের কল্যাণে কাজ করা এবং দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে গঠিত হলো নতুন সংগঠন ‘চট্টগ্রাম উন্নয়ন পরিষদ ইউএই’।


রবিরার (১৯ অক্টোবর) রাতে দুবাইয়ে এক সভায় সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে ইয়াকুব সৈনিককে সভাপতি, সেলিম রেজাকে সাধারণ সম্পাদক এবং জুলফিকার ওসমানকে অর্থ সম্পাদক করে ১৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় উপদেষ্টা হিসেবে মীর কামাল ও হাজী শরাফত আলী এবং সদস্যদের মধ্যে নজরুল ইসলাম, আজিম উদ্দিন, নুরুল আবছার, ফরিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতি ইয়াকুব সৈনিক বলেন, “প্রবাসে চট্টগ্রামবাসীদের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। একই সঙ্গে আমরা চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্য বিদেশের মাটিতে তুলে ধরতে চাই।”
উপদেষ্টারা জানান, সংগঠনটি সাংস্কৃতিক আয়োজন ছাড়াও অসহায় প্রবাসীদের সহায়তায় তহবিল গঠন, চিকিৎসা সেবা, খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করবে। বিশেষ করে প্রবাসে কেউ মারা গেলে মরদেহ দেশে পাঠানো বা আর্থিক সংকটে থাকা প্রবাসীদের সহায়তায় এগিয়ে আসবে।
তারা বলেন, এই সংগঠন শুধু একটি সামাজিক প্ল্যাটফর্ম নয়; বরং এটি হবে চট্টগ্রামের কৃষ্টি, ভাষা ও ইতিহাস তুলে ধরার গর্বিত মাধ্যম।
চট্টগ্রাম উন্নয়ন পরিষদ গঠনের মাধ্যমে প্রবাসী চট্টগ্রামবাসীদের মধ্যে নতুন মাত্রার সামাজিক সংযোগ স্থাপন হবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট