বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রামভদ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোসলেম হোসেন সরদারের প্রার্থিতা নিয়ে ব্যাপক প্রচারণা গাজীপুরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় পলাশে গোপন বৈঠককালে গ্রেপ্তার যুবলীগ নেতা: নিরপেক্ষ তদন্ত ও অপতৎপরতা রোখার হুঁশিয়ারি যুবদলের তিন মাদকসেবীকে কারাদন্ড ও হাসপাতাল সিলগালা ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার-৩ মেহেন্দিগঞ্জে যুবদলের কেন্দ্রীয় কমিটির  সহ সাংগঠনিক সম্পাদক  মিজানুর রহমান সুমনের আগমন দিনাজপুরে তীব্র লোডশেডিং! অবহেলা ও অযত্নে মৃতপ্রায় খোকসার মিনি শিশু পার্ক!

বকশীগঞ্জে রাস্তায় ঘর নির্মাণ করায় চরম ভোগান্তিতে এলাকাবাসী।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

‎নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের রাস্তার মাঝখানে ঘর নির্মাণ করায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।

‎জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিলিক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামে সড়কের মাঝে অবৈধ স্থাপনা নির্মাণে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী এতে প্রায় কয়েকটি গ্রামের মানুষ পড়েছে চরম দুর্ভোগে।‎ইউনিয়নের কুশলনগর থেকে সাজিমারা পর্যন্ত এলজিইডির সহায়তায় প্রায় দুই কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু করেন। রাস্তাটি নির্মাণ চলাকালীন সময়ে একই এলাকার আজিজুল হকগং রাস্তাটির মাঝখানে তার জায়গা আছে বলে দাবি করেন। গ্রামের মধ্যে দুই পক্ষ এ নিয়ে ঝগড়া ও বাকবিতণ্ডা হয় এরই প্রেক্ষিতে রাস্তার মাঝখানে অবৈধভাবে একচালা টিনেরঘর নির্মাণ করায় দুর্ভোগ পোহাচ্ছেন ওই গ্রামের প্রায় শত শত মানুষ। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা এলজিইডির আওতায় ২০২৪ – ২৫ অর্থ বছরের ২ কিলোমিটার কার্পেটিং রাস্তার কাজ শুরু হয়। এ সময় আজিজুল হক গংরা রাস্তার মাঝখানে ঘর নির্মাণ করায় রাস্তাটির কাজ বন্ধ রয়েছে। আশেপাশে এলাকার মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় পড়েছে চরম বিপাকে। কোন ধরনের যান চলাচল করতে পারছে না এতে চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামের সাধারণ মানুষ সহ কোমলমতি শিক্ষার্থীদের।

‎স্থানীয় ভুক্তিভোগী গ্রামবাসীরা জানান, আমরা ছোটকাল থেকে এই রাস্তাটি দেখছি এ রাস্তাটিতে কারো জায়গা আছে কিনা আমাদের জানা নেই অবৈধভাবে জোরপূর্বক রাস্তাটি বন্ধ করায় আমাদের চলাফেরা বন্ধ হয়ে গেছে কোন যান চলাচল করছে না রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে এতে করে আমরা চরম দুর্ভোগে পড়েছি। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে শুরুহা করা হোক এমনটি দাবি করেছেন এলাাবাসী। ‎এ বিষয়ে এলাকার ভারপ্রাপ্তচেয়ারম্যান জানান, এ ব্যাপারে সাজিমারা গ্রামে কয়েকবার বিচার সালিশ হয়েছে কিন্তু এতে কোন সমাধান না হওয়ায় বিষয়টি গুরুতর আকার ধারণ করেছে। যেকোনো মুহূর্তে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। তিনি বিষয়টি দ্রুত সমাধানকল্পে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews