1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বকশীগঞ্জে স্বৈরাচার পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি অনুষ্ঠিত  - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

বকশীগঞ্জে স্বৈরাচার পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি অনুষ্ঠিত 

রাসেল রানা, বকশীগঞ্জ(জামালপুর)
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
জামালপুরের বকশীগঞ্জে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বর্ণ্যাঢ্য একটি বিজয় র‌্যালি বের করা হয়। বিজয় র‌্যালিতে বিএনপির নেতা কর্মীদের ঢল নামে। এসময় তাদের হাসিনা বিরোধী বিভিন্ন ¯েøাগান দিতে দেখা যায়।
বিজয় র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।
বিজয় র‌্যালিতে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সিনিয়র সহসভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোকাম্মেল হক, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমাতজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলী, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম, বিএনপি নেতা মো. ফারুক সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল , বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিজয় র‌্যালি শেষে বাসস্ট্যান্ড মোড়ে সংক্ষিপ্ত সভায় এসময় বক্তব্য বক্তারা বলেন, ১৭ বছর বিএনপি নেতা কর্মীদের নির্যাতন করা হয়েছে। বিএনপি গত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী জনমত গড়ে তুলেছেন বিধায় গত জুলাই বিপ্লবে সরকার পতনে ত্বরানিত হয়েছে। তাই ফ্যাসিস্ট হাসিনাকে হাজার হাজার খুনের দায়ে ফাঁসিতে ঝোলাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট