1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বকশীগঞ্জে জামায়াতের গণ মিছিল অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বকশীগঞ্জে জামায়াতের গণ মিছিল অনুষ্ঠিত

রাসেল রানা, বকশীগঞ্জ(জামালপুর)
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জামালপুরের বকশীগঞ্জে গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুর ১২ টায় বকশীগঞ্জ  উপজেলা ও পৌর শাখার উদ্যোগে  উপজেলা মডেল মসজিদের সামনে থেকে গণ মিছিলটি শুরু হয়। পরে মালিবাগ কলেজ মোড় হয়ে পাঠ হাটি দিয়ে বাসস্ট্যান্ড বটতলা চত্তর দিয়ে আবার মালিবাগ মোড়ে এসে শেষ হয়। গণমিছিল শেষে মালিবাগ বিসমিল্লাহ হোটেলের সামনে সংক্ষপ্তি সভা  অনুষ্ঠিত হয়।
গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে দলটি এই কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিতের আহবান জানায়।
জামায়াতের এই গণ মিছিলে জামালপুর -১ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী এড.নাজমুল হক সাঈদী, উপজেলা জামায়াতের আমীর শফিকুল্লাহ মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদিল ইবনে আওয়াল, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহসভাপতি রাসেল মাহমুদ, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রবিউল হাসান রিশাদ সহ মিছিলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতা-কর্মীরা অংশ নেন।
ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে বকশীগঞ্জ পৌর এলাকা । অপর দিকে দিবসটি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশও গণমিছিল ও সমাবেশের আয়োজন করা করে। ইসলামী আন্দোলনের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও. আব্দুল মজিদ, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাও শাহাজালাল, সহ উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট