1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
প্রতিষ্ঠানের ক্লাস রেখে সাংবাদিক পরিচয়ে সংবাদ সম্মেলনে শিক্ষক - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর ! দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ! পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  !

প্রতিষ্ঠানের ক্লাস রেখে সাংবাদিক পরিচয়ে সংবাদ সম্মেলনে শিক্ষক

কিশোরগঞ্জ প্রতিনিধি.
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫

কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে অনুপস্থিত থেকে সাংবাদিক পরিচয়ে সংবাদ সংগ্রহে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। ৩০ জুলাই, বুধবার সকাল ১০ টার পর পৌর সদরের স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনটি করেন বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহমিনা রহমান উর্মী। সেখানে সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি ফজলুল হক আলমগীর জোয়ার্দার ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মাছুম পাঠান। তবে অভিযোগ রয়েছে, এই দুইজন প্রতিনিধি শিক্ষকতা পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে নানা কার্যক্রমে জড়িত। আলমগীর জোয়ার্দার লোহাজুড়ী এলাকার আ. হেকিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, মনোহরদী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো সাইদুর রহমান, আচমিতা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজিব সরকার পলাশ এবং মাছুম পাঠান ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত।এদিকে, সংবাদ সম্মেলনের দিন কোনো সরকারি ছুটি না থাকায় এই শিক্ষকদের প্রতিষ্ঠানে উপস্থিত থেকে শ্রেণিকক্ষে পাঠদান করার কথা ছিল। কিন্তু তারা শ্রেণিকক্ষে না থেকে সাংবাদিক পরিচয়ে সংবাদ সংগ্রহ করেছেন, যা শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলার পরিপন্থী বলে মনে করছেন সচেতন মহল। জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সরকারি নীতিমালায় স্পষ্টভাবে বলা আছে—শিক্ষকতা ছাড়া অন্য কোনো লাভজনক পেশায় নিয়োজিত থাকা যাবে না। অথচ এই দুই শিক্ষক নিয়মিতভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে সরকারি অফিসে প্রভাব বিস্তার, সুযোগ-সুবিধা আদায়, এমনকি সাংবাদিকদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।স্থানীয় সংবাদকর্মীদের অভিযোগ, এরা সাংবাদিক সংগঠনেও নিজেদের নেতা দাবি করে প্রকৃত সংবাদকর্মীদের পেশাগত কাজে বাঁধা সৃষ্টি করছে। এমপিওভুক্ত শিক্ষক হয়ে কীভাবে বছরের পর বছর সাংবাদিক পরিচয়ে সংবাদপত্রে কর্মরত থাকেন—তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপজেলার প্রকৃত সাংবাদিকরা। তাঁরা এই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট