1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলে অনুপ্রেরণামূলক পুরস্কার বিতরণে শিক্ষার্থীদের মুখে হাসি - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত ! নব গঠিত মাতামুহুরীতে নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া ! ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে ! আমি নিতে আসি নাই, দিতে আসছি: ৫ নং চরমান্দালীয়ার  সেবায় উৎসর্গীকৃত একটি জীবন ​আমার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস ! লাইভ ভিডিওর অভিযোগে সরেজমিনে তদন্তে প্রতিমন্ত্রী রাজিব আহসান, কাজের মান বজায় রাখতে কঠোর নির্দেশনা । হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান ! দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে: বাণিজ্যমন্ত্রী । বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর ! সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল । রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ সরকারের ।

বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলে অনুপ্রেরণামূলক পুরস্কার বিতরণে শিক্ষার্থীদের মুখে হাসি

মোঃ হেলাল উদ্দীন, গলাচিপা (পটুয়াখালী )
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় অবস্থিত বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী আয়োজন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার না পাওয়া শিক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং উৎসাহিত করতে বিশেষ পুরস্কার বিতরণ করেছে যুব অধিকার পরিষদ।

৩১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা এবং গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। পুরস্কার বিতরণ করেন যুব অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম। আয়োজকরা জানান, যেসব শিক্ষার্থী পুরস্কার পাননি, তাদের মাঝেও আনন্দ ও উৎসাহ ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ উন্নয়নের অনুপ্রেরণা জোগাতেই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন এবং তাদের আলোকিত ভবিষ্যতের কামনা করেন। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট