রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এম এম মিজান এর কবিতা “ঘুম”

  • প্রকাশিত: শনিবার, ২ অগাস্ট, ২০২৫




ঘুম

এম এম মিজান
 
ঘুম পাড়ানী মাসি পিশি,
  কোথায় গেলে চলে।
চোখের ঘুম হারিয়েছে,
  কোন কিছু  না বলে।
কতো ভাবে চেষ্টা হলো,
   ঘুম এলো না চোখে।
কোন সে জন? কি কারণে?
  আমার ঘুম রোখে।
ঘুমের ব্যামো কেন এলে?
  জাগিয়ে দিতে মোরে।
 ঘুম ছিনিয়ে কারে দিলি?
  বলতে হবে তোরে?
ঘুম পাড়ানী মাসি পিশি,
  কেন বাসেনা ভালো।
আমায় কেন ফেলে রেখে,
   রাত্রি জাগিয়ে দিলো?
এপাশ করে শুয়ে শুয়ে,
   ঘুম রে চোখে ডাকি।
ওপাশ করে যতো শুই,
   ঘুম যে দেয় ফাকি।
কেমন করে ঘুম হবে,
  আধার কালো ঘরে?
ঘুম আসে পরখ করি,
   কামরা আলো করে।
আলো – কালো কোন ভাবেই,
   ঘুম এলো না আর।
রাত্রি জেগে কবিতা লিখে,
   করি সময় পার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews