1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

কালিহাতীতে চাদাঁবাজির অভিযোগে এলেঙ্গায় মানববন্ধন

শাহ আলম, কালিহাতী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় হলুদ সাংবাদিকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সাধারণ মানুষ। শরিফুল ইসলাম শরিফ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি এবং মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (২৭ জুলাই) বিকেলে এলেঙ্গা সরকারী শামসুল হক ডিগ্রী কলেজ মোড়ে শতাধিক মানুষ ব্যানার হাতে জড়ো হয়ে প্রতিবাদ জানান। ব্যানারে লেখা ছিল: সন্ত্রাসী, চাঁদাবাজ কর্তৃক ইউটিউবার সাংবাদিক শরিফুলসহ একাধিক ব্যাক্তি মিথ্যা সংবাদ প্রচার প্রচারণা বন্ধ সহ তাদেরকে সাংবাদিকতা থেকে বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন।

এসময় উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আল-আমীন মিয়া, এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক টাঙ্গাইল জেলা সমন্বয়ক মেহেদী হাসান, মনিরুজ্জামান মনির সমন্বয়ক এলেঙ্গা শাখা, কবির হোসেন সদস্য সচিব সমন্বয়ক টাঙ্গাইল জেলা শাখা, কালিহাতী পৌর বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, বল্লা ইউনিয়ন যুবদলের সদস্য হাবিব মিয়া, এলেঙ্গা পৌর যুবদলের সদস্য মাছুদ রানা। আরোও উপস্থিত ছিলেন, যুবদল নেতা, মনির, সোহেল, রাসেল, মাছুদ, মান্নান, মানিক, ইমন, পিয়াল, আবির, আকাশ, সেন্টু মিয়া, হারুন, সাইফুল

মানববন্ধনে বক্তারা বলেন, শরিফুল তার বাহামভুক্ত সদস্যরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নামে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও প্রকাশ করছে। তারা সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপপ্রচার চালিয়ে এলাকাজুড়ে অশান্তি সৃষ্টি করছে।

তারা আরও দাবি করেন, যারা সংবাদকে পণ্য বানিয়ে মানুষের সম্মান নষ্ট করে, তারা সাংবাদিক নয়, তারা সমাজের জন্য হুমকি। এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও যুব সমাজ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনের আয়োজক কমিটি জানিয়েছে, এ প্রতিবাদ শুধু শুরু। যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট