1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

আইনশৃঙ্খলার অবনতি ও শীর্ষ নেতাদের সম্পর্কে অশালীন বক্তব্যের প্রতিবাদ

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

আইনশৃঙ্খলার অবনতি ও শীর্ষ নেতাদের সম্পর্কে অশালীন বক্তব্যের প্রতিবাদ
গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং শীর্ষ নেতাদের সম্পর্কে অশালীন বক্তব্যের প্রতিবাদে বুধবার দুপুরে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। গাইবান্ধা সদর থানা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, শহর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি শক্তি চাঁদাবাজি, প্রকাশ্য দিবালোকে মসজিদসহ রাস্তায় মানুষ হত্যা করে সারাদেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে। তবে বিএনপি কাউকে ছাড় দিবে না, বিএনপি সব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।
বিপুল সংখ্যক নেতাকর্মী প্রবল বৃষ্টিতে ভিজে বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট