1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাবনায় মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন কারাদন্ড সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান গোমস্তাপুর উপজেলায় ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ সুপার এর সাথে মাননীয় এমপি মহোদয়ের মতবিনিময়! কবিতা /রক্তে কেনা স্বাধীনতা / লায়ন মোঃ গনি মিয়া বাবুল মাদকবিরোধী কর্মসূচি বাস্তবায়নে আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল শেরপুরের শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ১০১ পিচ ইয়াবা সহ আটক-১ ফরিদা ইয়াছমিন শোভা সংরক্ষিত নারী আসনে আলোচনায়! শরীয়তপুরে নানাশ্রেণী পেশার মানুষের সাথে জামায়াত ইসলামীর ইফতার চোরকে পুলিশে হস্তান্তরের সময় ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় বিএনপি নেতার ছেলেকে গ্রেফতার !

চট্টগ্রামে কাভার্ডভ্যান চুরি ও উদ্ধার অভিযান: চক্রের সদস্য কায়ছার গ্রেফতার

সাইফুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকার কেসি দে রোডে কাটাপাহাড়ের মুখে সিনেমা প্যালেসের সামনে থেকে একটি কাভার্ডভ্যান চুরি হওয়ার ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে চুরির ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে।
ঘটনার বিস্তারিত অনুযায়ী, চলতি মাসের ৬ মে রাত অনুমানিক ১২টা থেকে ৭ মে সকাল ৯টার মধ্যে সময়ের কোনো এক পর্যায়ে অজ্ঞাতনামা চোর বা চোরেরা পাকা রাস্তায় পার্ক করে রাখা একটি কাভার্ডভ্যান চুরি করে নিয়ে যায়। গাড়িটির মালিক মনজুরা আক্তার বিষয়টি কোতোয়ালী থানায় জানালে পুলিশ নিয়মিত মামলা রুজু করে তদন্ত শুরু করে।
মামলা রুজুর পরপরই কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিমের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসাইন, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তৎপরতা কাজে লাগিয়ে টিমটি জানতে পারে, চুরি হওয়া কাভার্ডভ্যানের সঙ্গে জড়িত এক যুবক কর্ণফুলী থানার জুলধা ইউনিয়নের বাসিন্দা।
এরপর ১২ মে (সোমবার) কোতোয়ালী ও কর্ণফুলী থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামতলা বাজার এলাকার বাসিন্দা আবু তাহেরের পুত্র মোঃ কায়ছার (২৫) কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কাভার্ডভ্যান চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং জানায়, গাড়িটি বর্তমানে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার একটি এলাকায় রয়েছে।
তার স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ টিমটি কায়ছারকে সঙ্গে নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা এলাকায় পুনরায় অভিযান পরিচালনা করে চুরি যাওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করে। উদ্ধার হওয়া গাড়িটি একটি হলুদ ও নীল রঙের কাভার্ডভ্যান, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১৪-৪৯৬০, ইঞ্জিন নম্বর 497SPTC36FXY639020 এবং চেসিস নম্বর MAT357571C8R23259।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, “আমাদের টিম অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত ও অভিযানের মাধ্যমে কাভার্ডভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। গ্রেফতার কায়ছারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চালিয়ে যাচ্ছি।”
এই অভিযানের মাধ্যমে কোতোয়ালী থানা পুলিশ একদিকে যেমন চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার করতে পেরেছে, তেমনি নগরবাসীর মধ্যে নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট