বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ সুপার এর সাথে মাননীয় এমপি মহোদয়ের মতবিনিময়!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।

সভায় শেরপুর জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ এবং চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শহর ও মহাসড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ তৎপরতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলকে আশ্বস্ত করেন যে, আসন্ন ঈদে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী সার্বক্ষণিক সজাগ রয়েছে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, ​শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সোহেল রানা, ​ডিআইও-১ জনাব মোঃ মিজানুর রহমান, টিআই-১ জনাব মোঃ মমিনুল ইসলাম-সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সুমন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews