বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

ফরিদা ইয়াছমিন শোভা সংরক্ষিত নারী আসনে আলোচনায়!

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬




‎সংরক্ষিত নারী আসনে জাতীয় সংসদ সদস্য (এমপি) পদে আলোচনায় রয়েছেন গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াছমিন শোভা। রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে তাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের মতে, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছেন।

‎জানা যায়, দীর্ঘদিন ধরে জেলা মহিলা দলের নেতৃত্ব দিয়ে আসছেন ফরিদা পারভীন শোভা। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, নারীদের রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে। বিশেষ করে গাইবান্ধার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে নারী নেত্রীদের সংগঠিত করতে তার ভূমিকা দলীয় মহলে প্রশংসিত।

 

‎দলীয় একাধিক সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। সে বিবেচনায় ফরিদা ইয়াছমিন শোভার নাম শীর্ষ আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

‎এ বিষয়ে জানতে চাইলে ফরিদা ইয়াছমিন শোভা বলেন, “দল যদি আমাকে যোগ্য মনে করে এবং দায়িত্ব দেয়, তাহলে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তা পালনের চেষ্টা করবো। রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, সেবার মাধ্যম।”‎জেলা বিএনপির একাধিক নেতাকর্মী জানান, সংরক্ষিত নারী আসনে গাইবান্ধা থেকে একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য নারী নেত্রী মনোনয়ন পেলে জেলার রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। ‎এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল পর্যায়ে সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ নেত্রীদের মনোনয়ন দেওয়া হলে দলীয় কাঠামো আরও শক্তিশালী হবে এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণও বাড়বে। ‎সংরক্ষিত নারী আসনের প্রার্থিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটির ওপর নির্ভর করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews