1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শেরপুর সীমান্তে বন্য হাতির আক্রমণে আহত ১ - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন আইবিসিসিআই’র সঙ্গে ভারতীয় হাই কমিশনারের মতবিনিময় এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় দীঘিনালায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন! টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত প্রাণ গেল দুইজনের গাজীপুরে ব্যক্তিমালিকানাধীন জমি বনবিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন! রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

শেরপুর সীমান্তে বন্য হাতির আক্রমণে আহত ১

সাফিজল হক তানভীর, শেরপুর
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
শেরপুরের শ্রীবরদী সীমান্তে পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির আক্রমণে কৃষক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
উপজেলার সিংগাবড়ুনা  ইউনিয়নের ঝুলগাঁও গ্রামের আরিংয়ের ঘোচা এলাকায় গরু চড়াতে গিয়ে তিনি বন্য হাতির আক্রমণের মুখে পড়েন। আহত কৃষক মো. চাঁনমল মিয়া (৬২) ঝুলগাঁও গ্রামের প্রয়াত টুনা শেখের ছেলে।
তাকে আশঙ্কাজনক অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁনমলের পরিবারের বরাত দিয়ে রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, “ওই কৃষক মাঠে গরু চড়াতে গিয়েছিলেন। তখন খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা একটি হাতি তাকে আক্রমণ করে।ঝুলগাও গ্রামের বাসিন্দা ইমরান হোসেন বলেন, আগে ধান পাকার মৌসুমে হাতি আক্রমন করলেও, বন্য হাতির খাবার সংকট এর অভাবে মাঝে মধ্যেই লোকালয়ে আক্রমন করছে। হাতির আক্রমন ঠেকাতে আমাদের প্রযাপ্ত কোন ব্যবস্থা নেই। আমরা সব সময় আতংকগ্রস্ত ভাবে বসবাস করছি। ঝুলগাও গ্রামের ইউপি সদস্য নুর আলম মিয়া বলেন বন্য হাতি ও মানুষের দন্দ্ব নিরসনে সরকার কে এগিয়ে আসতে হবে, বন্য হাতির খাবার এর  জন্য সংরক্ষিত বনায়ন প্র‍য়োজন, তিনি আরো বলেন লোকালয়ে বন্য হাতির আক্রমন ঠেকাতে বেদ্যুতিক কাটা তার প্রয়োজন।
ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন তাৎক্ষণিকভাবে বনবিভাগের পক্ষ থেকে আহত কৃষককে সহযোগিতা করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বন বিভাগের পক্ষ থেকে সরকারি নিয়ম অনুযায়ী তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট