1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

পবিত্র কলমের আলোকে: এক মিলনমেলা সাংবাদিকতার

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

আজকের সন্ধ্যাটা যেন হয়ে উঠেছিল এক মহামিলনের উৎসব। রমজানের মহিমায় উদ্ভাসিত এই সন্ধ্যায় রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে আমরা একত্র হয়েছিলাম ইফতার ও আলোচনা সভায়। এই মাস, যে মাসে নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল-কোরআন, সে মাসেই আমরা ফিরে তাকালাম সেই চিরন্তন সত্যের দিকে—যে সত্য কলমের মাহাত্ম্যকে ঘোষণা করে।
আল্লাহ যখন সৃষ্টি শুরু করেন, তাঁর অন্যতম প্রথম সৃষ্টি ছিল কলম। এই কলমেই লেখা হয়েছিল নিয়তি, ভবিষ্যৎ, জ্ঞান ও প্রজ্ঞার অমোঘ বাণী। আর সেই কলমের উত্তরাধিকারী আজকের সাংবাদিক সমাজ। কলমের ধারক-বাহক হিসেবে আমাদের দায়িত্ব সীমাহীন, আমাদের কলম যদি সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হয়, তবে সমাজের অসংগতি দূর হতে বাধ্য। আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন বরেণ্য সাংবাদিক ফারুক ইকবাল, কাজী আবুল মনসুর, জোয়ারের ছিদ্দিকী, ক্যাপের নাজিরসহ অনেক জ্ঞানী ও অভিজ্ঞজন। আর এই মহতী আয়োজনের মূল সংগঠক ও সভাপতি ছিলেন সাংবাদিক পিন্টু। আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও সাহচর্যে এই সন্ধ্যা পরিণত হয়েছিল এক অনন্য সাংবাদিক মিলনমেলায়।ইফতারের সময় যখন সবাই একসঙ্গে বসে, তখন শুধু রোজার পরিপূর্ণতা নয়, অনুভূত হয় সাংবাদিকতার এক অবিচ্ছেদ্য বন্ধন। আমাদের কলমের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশন নয়, বরং সত্যের পক্ষে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কলম চালানো। আমাদের এই কলম যেন সদা সঠিক পথে পরিচালিত হয়—এই প্রত্যাশাই রেখে আজকের এই আয়োজনে আমরা একে অপরের সঙ্গে একাত্মতা ঘোষণা করলাম।সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি এক পবিত্র দায়িত্ব। আমাদের কলম যেন সত্য ও ন্যায়ের আলোকবর্তিকা হয়ে ওঠে—সেই প্রত্যয় নিয়েই আমরা শেষ করলাম আজকের মিলনমেলা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট