বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিলে কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দু’জনকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ বান্দরবানে আনসার ভিডিপির বৃক্ষরোপণ অভিযান “শারীরিক সীমাবদ্ধতা নয়, অদম্য মনোবলই শক্তি—পা দিয়ে লিখে দাখিল পাস আশরাফ সুনামগঞ্জে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ টানা তৃতীয় বার ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে গুনি শিক্ষক নির্বাচিত জামিল আক্তার   সোনারগাঁ পৌরবাসীর দুর্ভোগ শোনার মতো কেউ নেই-তুহিন মাহমুদ সামাজিক প্রতিরোধেই রুখবে দূর্নীতি : এমপি কাজল প্রধানমন্ত্রীর হাত ধরে বদলে গেল কুতুবদিয়া : পূরণ হলো দ্বীপবাসীর মহা স্বপ্ন, টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ

ইছানগর দারুল কুরআন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫




ইছানগর দারুল কুরআন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ আজ (বৃহস্পতিবার) কর্ণফুলীর সৈন্যারটেক হল টোয়েন্টি ওয়ানে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মৎস্য বন্দর করপোরেশন জামে মসজিদের খতিব ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষা পরিচালক মাওলানা নোমান সিদ্দিকীর উপস্থাপনায় এবং রবিউল মডার্ন ট্রল লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমির এক্স ক্যাডেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এ.ডি. সন্স মেরিন টেক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: মনোয়ার হোসাইন।
অত্র প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা আলী মর্তুজা সবক প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবা ফিশ এন্ড ফিশিং-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেলাল আহমেদ চৌধুরী, ফোর এইচ গ্রুপের মার্চেন্ডাইজিং ব্যবস্থাপক মো: জসিম উদ্দিন, এশিয়ান স্পোর্টস লি: এর পরিচালক মো: মহসীন, ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: তসলিম হোসেন হৃদয়সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকগণ।

প্রধান অতিথি মো: মনোয়ার হোসাইন বলেন, “ইছানগর দারুল কুরআন মাদ্রাসা দীর্ঘদিন ধরে দক্ষ পরিচালনা, শিক্ষকগণের পরিশ্রম এবং অভিভাবকদের আন্তরিকতায় সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। এখান থেকে অনেক শিক্ষার্থী হাফেজ হন। ছাত্র-ছাত্রীদের মেধা, আচরণ ও সাধারণ জ্ঞান দেখে আমি মুগ্ধ। পরিচালনা কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই।” অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews