1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

চরণদ্বীপ দরবারে ওরশ: শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের অনন্য ভূমিকা

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

চরণদ্বীপ দরবারে বার্ষিক ওরশ মাহফিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এই সফলতার পেছনে রয়েছে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার এবং তার নেতৃত্বে পুলিশ প্রশাসনের আন্তরিক সহযোগিতা। দরবারের পক্ষ থেকে ওসি গোলাম সারোয়ার এবং তার অধীনস্থ কর্মকর্তাসহ কনস্টেবলদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছেন দরবারের কর্ণধার আলহাজ্ব শহিদুল্লাহ ফারুকী।
ওরশ চলাকালীন ওসি গোলাম সারোয়ার দরবারে উপস্থিত হলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দরবারের পক্ষ থেকে তাকে হজরত মওলানা অছিউর রহমান ফারুকী চরণদ্বীপীর জীবনী গ্রন্থ উপহার হিসেবে প্রদান করা হয়, যা তিনি গভীর সম্মানের সঙ্গে গ্রহণ করেন। এই সময় বোয়ালখালী থানার ওসি ছাড়াও বিভিন্ন সিনিয়র সাংবাদিক এবং দরবারে দায়িত্বপ্রাপ্ত ওয়ারিশানরা উপস্থিত ছিলেন। তাদের সম্মিলিত উপস্থিতি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের দক্ষতা দরবারের ঐতিহ্য এবং শান্তিপূর্ণ পরিবেশের ধারাকে সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
দরবার কর্তৃপক্ষ এবং উপস্থিত সবাই এই শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট