1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
আড়াইহাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, আহত ১০! এপেক্স ক্লাব অব শরীয়তপুরের উদ্যোগে কমসৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ, ডিনার মিটিং ও ইফতার মাহফিল তামাকমুক্ত পঞ্চগড়ে`র প্রত্যয়ে বোদা’য় মতবিনিময় সভা অনুষ্ঠিত!  রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন! দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন

প্যারাবনে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

কক্সবাজারের চকরিয়ার প্যারাবনে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. মনজুর  কাদের ভুঁইয়া। এর আগে সোমবার সকাল ১০টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. কাজল (২৩), মো. শাহজাহান (২৮) এবং মো.বশির (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১০ টার দিকে বদরখালী সেতু থেকে মহেশখালীগামী সিএনজি অটোরিকশায় উঠেছিল ওই তরুণী। পথে বদরখালী সেতুতে গাড়ি নষ্ট হয়েছে বলে চালক ওই কিশোরীকে নামিয়ে দেন। গাড়িটিতে কিশোরী একাই ছিল। এ সময় চার যুবক মুখ চেপে ধরে ভয় দেখিয়ে সড়ক সংলগ্ন প্যারাবনে নিয়ে যায়। সবশেষ ৮ যুবক মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে তাকে প্যারাবনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। জ্ঞান ফেরার পর কিশোরী সড়কে এসে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে কিশোরীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অভিযান চলমান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট