রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

আড়াইহাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, আহত ১০!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬




নরায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার নদীবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের কালাপাহাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন সলামত এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ারের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জের ধরে বিকেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন সলামত ও তার ছেলেরা এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এসবের প্রতিবাদ করায় তাকে দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। সোমবার বিকেলে সলামত সমর্থকরা আগ্নেয়াস্ত্র, হেলমেট ও জ্যাকেট পরে তার বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আনোয়ারের পিতা বেপারী মোল্লা (৫০) ও হাজেরা (৪০) গুলিবিদ্ধ হন। এছাড়া আরও অন্তত ৫ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করে কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন সলামত বলেন, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। মোবাইল ফোনে ঝগড়ার খবর পেয়েছেন। তার দাবি, কিস্তির টাকা নিয়ে বিরোধ থেকে এ ঘটনার সূত্রপাত। চাঁদাবাজি ও গুলিবর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং আনোয়ার সমর্থকদের হামলায় তাদের পক্ষের ৭-৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সুজন (২৫), সাজ্জাদ (১৮) ও শফিক (৪০) বর্তমানে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews