মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

‘বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নেই, টাকা ছাড়া জীবন মূল্যহীন’

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

স্পোর্টস ডেস্ক

দেশের আরচারিতে সবচেয়ে পরিচিত দুই মুখ রোমান সানা এবং দিয়া সিদ্দিকী। আরচারি নিয়ে বছর কয়েক আগেও খুব একটা খোঁজখবর রাখতেন না কেউ। কিন্তু এই দুজন দৃশ্যপটে আসার পর আরচারিতে আশার প্রদীপ জ্বলে ওঠে। কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের দোহাই দিয়ে তারা দুজনেই সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।

দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে বাংলাদেশ ছাড়ার কারণ বলতে গিয়ে অভিমান আর ক্ষোভ ঝরেছে রোমানের কণ্ঠে, ‘সত্যি কথা বলতে কী বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নেই। উজ্জ্বল ভবিষ্যতের আশায় আমরা যুক্তরাষ্ট্রে এসেছি। আর টাকা ছাড়া কোনো মূল্য নেই। আরচারি খেলে বাংলাদেশের জন্য যা কিছু করেছি, সেগুলো তো কেউ মনে রাখেনি। আপনি বলেন– এত পদক এনে দিলাম, সাফল্য এনে দেওয়ার পরও দিন শেষে কী পেয়েছি? কিছুই পাইনি। পেয়েছি অপমান, বঞ্চনা। লাঞ্ছনার শিকার হয়েছি।’

আরচারির কথা যেন এখন ভুলে যেতে পারলেই বাঁচেন রোমান। বলেছেন, ‘আমি আরচারি নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। আমার কাছে সেটা এখন অতীত। আমাকে এখন চিন্তা করতে হচ্ছে নতুন জীবন নিয়ে। আমাদের জন্য দোয়া কইরেন।’

দেশ ছাড়ার আগে আরচারির দম্পতি রোমান এবং দিয়া কাউকেই কিছু জানাননি। রোমান জানালেন, ‘কোচ মার্টিন ফ্রেডরিখ থেকে শুরু করে কারও কাছেই আমরা বলে আসিনি। এখন কে কী ভাবল, মনে করল কিংবা লিখল, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমাদের কোনো কিছুই যায় আসে না।’

ক্ষোভটা ফেডারেশনের ওপরই বেশি রোমানের, ‘ফেডারেশনকে কেন বলতে যাব। তারা আমাদের কী দিয়েছে। বাংলাদেশে আরচারি খেলে কী পেয়েছি। ফেডারেশনই বা আমাদের জন্য কী করেছে। সেখানে কিছু নেই বলেই তো আমরা আজকে এখানে এসেছি।’

একসময়ের দেশসেরা আরচার রোমান যোগ করেন, ‘ভবিষ্যৎ বলতে কিছু নেই আরচারিতে। দিন শেষে আপনার টাকাটাই সব। আপনার কাছে টাকা আছে আপনার মূল্য আছে। সবাই দাম দেবে। সম্মান করবে। টাকা না থাকলে আপনার পুরো জীবনটাই মূল্যহীন।’

জানা গেছে, গত বছরের ২৯ ডিসেম্বর আমেরিকার নিউ জার্সিতে এক পরিচিতজনের বাসায় উঠেছেন রোমান ও দিয়া। তাদের দেশে ফেরার আর কোনো পরিকল্পনা। যুক্তরাষ্ট্রেই স্থায়ী বসতি গড়তে চান রোমান-দিয়া।

এর আগে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের উন্নত জীবনের আশায় বিদেশ-বিভূঁইয়ে থিতু হওয়ার গল্প শোনা যেত। এবার ক্রীড়াঙ্গনেও সে ধারার পত্তন হয়ে গেল। দেশের ক্রীড়াঙ্গনে টাকার ছড়াছড়ি শুধু ক্রিকেট পর্যন্তই সীমাবদ্ধ। প্রায়শই অন্য খেলার তারকাদের অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় বিকল্প ক্যারিয়ার বেছে নিতে দেখা যায়।

সূত্র : নেট

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews