1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

লক্ষ্মীপুরে তীব্র শীতে মানুষের পাশাপাশি কাঁপছে গবাদিপশুসহ পাখিও

মো. গিয়াস উদ্দিন
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

ঘন কুয়াশায় মেঘনার উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের শহর ও গ্রামাঞ্চলে কন কনে শীতে জনজীবনে নেমে এসে দূর্ভোগ। তীব্র শীতে মানুষের পাশাপাশি কাঁপছে গবাদিপশু,পাখিও। বিগ্ন সৃষ্টি করছে দৈনন্দিন কর্ম ক্ষেত্র, বেড়েছে রোগবালাই। উপজেলা হাসপাতালগুলোতে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, সর্দিজ্বরসহ নানা রোগীর উপচে পড়া ভীড়। চিকিৎসকরা এসব রোগেীর চিকিৎসা সেবা দিতে অনেকটাই হিমসিম খেতে হচ্ছে। তবে বছর শুরুর এই তীব্র শীতের প্রভাব পড়েছে মেঘনার উপকূলীয় চরাঞ্চলে। চরাঞ্চলের এসব বাসিন্দাদের প্রাকৃতিক দুর্যোগ এলেই চরম দুর্ভোগে পড়তে হয়।

গত (১জানুয়ারি) রাত থেকে ঘন কুয়াশা আর তীব্র শীত পড়তে শুরু হওয়ায় চরাঞ্চলের মানুষ বিপাকে রয়েছেন। বিশেষ করে নারী ও শিশুরা শীতে কাবু হয়ে পড়েছে। বিভিন্ন এলাকার মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

জেলার ৫টি উপজেলা রামগঞ্জ, রায়পুর, কমলনগর, রামগতি ও সদর উপজেলার নিম্ন আয়ের মানুষের নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে দুই বেলা খাবার জোগানো যাদের জন্য কঠিন সেখানে শীতের কাপড় কেনা কষ্টসাধ্য হয়ে পড়েছে শ্রমজীবী দরিদ্র মানুষের। সরকারিভাবে এখনও কোন শীতবস্ত্র পাননি কেও।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট