1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

ফেনীতে ছাত্র-জনতা হত্যা মামলায় ৫ জন গ্রেপতার

করিম বাদসা ওমর
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীতে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় করা হত্যা ও হত্যাচেষ্টার মামলায় সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।

গ্রেপ্তাররা হলেন- দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আ ন ম কাশেদুল হক বাবর (৬০), দাগনভূঞা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, বেলায়েত উল্যাহ স্বপন (৪৫), দক্ষিণ করিমপুর গ্রামের জাহিদ হাসান খসরু (২৫), ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের মোতালেব বাবুর্চি (৪০) ও ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়া গ্রামের মো. গিয়াস উদ্দিন (৬৬)। তাদের মধ্যে মোতালেব বাবুর্চি একটি হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। অপর  চারজন হত্যা ও হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন আসামি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ অগাস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার মহীপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নেয় ছাত্র-জনতা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে আটজন ও পরে আরও একজন নিহত হন। হামলায় আহত হন শতাধিক ছাত্র-জনতা। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ঘটনায় ফেনী মডেল থানায় আটটি হত্যা ও হত্যাচেষ্টার মামলা করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট