1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

জামিয়া ইসলামিয়া আফছারিয়া ষাইটশালা মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

মোঃ সাইফুল ইসলাম ভুইয়া
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

কুমিল্লা জেলার ব্রাহ্মণ পাড়া উপজেলার স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান” জামিয়া ইসলামিয়া আফছারিয়া ষাইটশালা মাদ্রাসায়” হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ১০৫ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অত্র মাদ্রাসা ও এলাকাবাসীর আয়োজনে এই ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হামদ-নাতসহ বিভিন্ন ইসলামি সংগীত পরিবেশন করেন বিভিন্ন ইসলামী শিল্পগোষ্ঠীর সদস্যরা। অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী অত্র মাদ্রাসার সভাপতি এ.এস.এম আলাউদ্দীন ভূঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা মুফতি শামসুল হক সুফিজী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি মুশতাকুন্নবী কাসেমী। প্রধান আকর্ষন ছিলেন হযরত মাওলানা গাজী ইয়াকুব উসমানী। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাবিবুর রহমান মিছবাহ্। স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা আলাউদ্দীন সাবেরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল ফরহাদ ভূইয়া। অনুষ্ঠানে মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করেন অতিথিবৃন্দরা। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এবারের ১০৫ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট