1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

বিএনপি কেশবপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

মোঃ মুস্তাকিম হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

যশোরের কেশবপুরে বিএনপির কেশবপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। তবে নবগঠিত কমিটির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আবুল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির ও হুমায়ুন কবির সুমন। গত ২৯ শে সেপ্টেম্বর শনিবার যশোরের কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে গণভোটাঅধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে গণভোটের মাধ্যমে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহন করা হয়। সভাপতি, সাংগঠনিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ পদে দুই জন প্রতিদন্দ্বিতা করেন। তারা হলেন, কেশবপুর উপজেলা বিএনপির বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক ও যুগ্ম আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ। নির্ধারিত ভোটার গণ তাদের পছন্দের ব্যক্তিকে ভোট প্রদানের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটারের সংখ্যা ৭৮১জন। ভোটারদের মধ্যে ৭৫০ জন তাদের ভোটাধিকার প্রদান করেন। প্রভাষক আব্দুর রাজ্জাক ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মাসুদুজ্জামান মাসুদ পেয়েছেন ৮৩ ভোট। নির্বাচনী ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব প্রাপ্ত জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড.হাজী আনিছুর রহমান মুকুল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট