1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

কলমাকান্দায় যৌথ অভিযানে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ 

নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

নেত্রকোনার কলমাকান্দায় চোরাচালানের মাধ্যমে আনা ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে যৌথ বাহিনী । তবে এ ঘটনায় কেউ আটক করা যায়নি। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা সদরের  এতিমখানা রোড নামক এলাকায় একটি গুদাম থেকে এসব চিনি জব্দ করা হয়। কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা গেছে,  উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে  চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক, চিনি ও নানা ধরনের প্রসাধনী সামগ্রী নিয়ে আসছে।  গোপন সংবাদে সোমবার দিবাগত রাতে রফিক মিয়া নামে এক চোরাকারবারি গুদামঘরে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। অভিযানে গুদাম ঘর থেকে চোরাচালানের ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা বলে জানা গেছে। কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ জানান, এ ঘটনায় মামলা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট