রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী

নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরীর ১ম মৃত্যু বার্ষিকী পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরীর ১ম মৃত্যু বার্ষিকী পালিত




`জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ, মৃত্যুই সেখানে শেষ কথা নয়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে, নওগাঁ জেলা মানবাধিকার নাট্য পরিষদ মানাপ এর কার্যালয়ে রবিবার সন্ধা সাড়ে সাতটার সময় নওগাঁর ৬০ এর দশকের সংগ্রামী ছাত্রনেতা ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও গণমানুষের মুক্তির আন্দোলনের সংগঠক, মানাপ নওগাঁর সম্মানিত উপদেষ্টা ও গুণীজন আলতাফুল হক চৌধুরী আরব এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ পৌর শাখার সভাপতি ফরিদ আলম এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম সরকার। এ সময় উপস্থিত ছিলেন, জেলা শাখার উপদেষ্টা বেলী আক্তার, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জয় বাংলা ঐক্য পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান অন্তর, জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ও জয় বাংলা ঐক্য পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি সাদেকুর রহমান বাঁধন সহ সংগঠনের জেলা ও পৌর কমিটি সদস্য বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরবের স্মরণে এক মিনিট নিরবতা পালন, তার স্মৃতিচারণে আলোচনা সভা শেষে তার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব এর জন্ম: ০৫ মার্চ ১৯৪৬, মৃত্যু ১৪ জুলাই ২০২৩ ইং।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews