1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

মৌলভীবাজারে বন্যায় ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে ষান্মাসিক পরীক্ষা বন্ধ

আব্দুস সামাদ আজাদ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কারণে জেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত রয়েছে। বন্যার কারণে এসব প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
বন্যার কারণে পরীক্ষা স্থগিত হওয়া ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং ১৫টি মাদ্রাসা। এরমধ্যে বেশিরভাগই বন্যাকবলিতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
জেলা শিক্ষা অফিসারের কার্যালয় এক রিপোর্টে জানিয়েছে, মৌলভীবাজারে মোট ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার কারণে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরমধ্যে মৌলভীবাজার সদরে রয়েছে ২টি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনগর উপজেলায় ২টি, বড়লেখা উপজেলায় ১৫টি, জুড়ী উপজেলায় ৭টি এবং কুলাউড়ায় ১০টি।
এদিকে বন্যার কারণে কার্যক্রম বন্ধ হওয়া ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি ব্যবহৃত হচ্ছে বন্যার্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে। এসব প্রতিষ্ঠান বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এদিকে, মৌলভীবাজার জেলা নদ-নদীগুলোতে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নত হবে আশা করছেন বন্যার্তরা। বৃহস্পতিবার জেলার প্রায় সবগুলো নদীতেই আগের দিনের তুলনায় কম উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট