1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ভোটকেন্দ্রভিত্তিক সাংগঠনিক পুনর্বিন্যাসে জামায়াতের কৌশলী সম্মেলন: গলাচিপার উলানিয়ায় নেতাদের দৃঢ় অবস্থান - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন আইবিসিসিআই’র সঙ্গে ভারতীয় হাই কমিশনারের মতবিনিময় এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় দীঘিনালায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন! টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত প্রাণ গেল দুইজনের গাজীপুরে ব্যক্তিমালিকানাধীন জমি বনবিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন! রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ভোটকেন্দ্রভিত্তিক সাংগঠনিক পুনর্বিন্যাসে জামায়াতের কৌশলী সম্মেলন: গলাচিপার উলানিয়ায় নেতাদের দৃঢ় অবস্থান

মোঃ হেলাল উদ্দীন গলাচিপা পটুয়াখালী 
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫

পটুয়াখালী-৩ সংসদীয় আসনের আওতাধীন প্রতিটি ভোটকেন্দ্রে সংগঠনিক শক্তি সুসংহত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলন আজ শনিবার গলাচিপার উলানিয়া বন্দর স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এই সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে তিন ঘণ্টাব্যাপী চলা অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে অবস্থান, পর্যবেক্ষণ এবং সাংগঠনিক দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন:
মোঃ মোয়াজ্জেম হোসাইন হেলাল – সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামি।
বিশেষ অতিথি ছিলেন:অধ্যাপক মোঃ শাহ আলম – আঞ্চলিক টিম, বরিশাল; সাবেক আমির, পটুয়াখালী

অধ্যাপক আব্দুস সালাম খান – আঞ্চলিক টিম, বরিশাল; সাবেক নায়েবে আমির, পটুয়াখালী
মোঃ নাজমুল আহসান – কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামি
অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়ছারী – সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামি

সম্মেলনের সভাপতিত্ব করেন মোঃ জাকির হোসেন – উপজেলা আমির, গলাচিপা শাখা।
সঞ্চালনায় ছিলেন লুৎফুর রহমান – জেলা মজলিসে শূরা সদস্য ও আমির, জামায়াতে ইসলামি, দশমিনা শাখা।

সম্মেলনে বক্তারা সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন এবং দলীয় প্রার্থীদের বিজয়ে মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট