মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

  • প্রকাশিত: রবিবার, ৩ অগাস্ট, ২০২৫




খুলনায় অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২ আগস্ট রাত আনুমানিক ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে,  পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের  নেতৃত্বে, খুলনা   পল্লী বিদ্যুৎ ঠিকরাবাদ  নিজ খামার এলাকায় একটি ভ্যান থেকে প্রায় ২০০ কেজি  নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এ সময় পলিথিনের মালিককে না পাওয়ায়  পলিথিন জব্দপূর্বক ইনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর খুলনার বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক রাজীব কুমার বাইন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে খুলনা জেলার লবণচরা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে পরিবেশ অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews