1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

মৌলভীবাজারে নদী থেকে ২ শিশুর লাশ উদ্ধার

আব্দুস সামাদ আজাদ
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি;
মৌলভীবাজার সদর উপজেলার বারাক নদী থেকে আজিজুল (৬) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। একইদিন সকালে কনকপুর থেকে আরেকটি শিশুর মৃতদেহও উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে একই দিনে দুইটি মরদেহ উদ্ধার করা হলো। সোমবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তার শিশু আজিজুল মৃত উদ্ধার করা হয়। আজিজুল খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মুহিবুর রহমানোর ছেলে।
স্থানীয়রা জানান আজ সকালে আজিজুল বরাক নদীতে সাকু পাড় হতে গিয়ে পড়ে যায় তখন স্থানীয় লোকজন খোঁজাখোজি করলে তার কোন সন্ধান না পাওয়ায় মৌলভীবাজার ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালিয়ে মৃতদেহ উদ্ধার করে।
এদিকে একই দিন সকালে কনকপুর ইউনিয়নে মনু নদীর পাশ থেকে লিমন শেখ (১২) এর লাশ উদ্ধার করা হয়। লিমন সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মো. মনির শেখের ছেলে।
জানা গেছে, লিমন শেখ গত শনিবার ¯øুইসগেট এলাকায় মনু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। ওইদিন ডুবুরিরা দীর্ঘক্ষণ খোঁজাখুজি করেও লিমনের মৃতদেহ পায়নি। এর দুইদিন পর আজ সোমবার (২৪ জুন) সকালে সদর উপজেলার কনপুর ইউনিয়নে তাঁর লাশ পান স্থানীয় গ্রামবাসীরা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিখোঁজের প্রায় ৪৩ ঘণ্টা পর উদ্ধার হয় লিমনের লাশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট