1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

আগামীকাল পটুয়াখালীর দুই উপজেলায় নির্বাচন , কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট গ্রহনের সরঞ্জাম 

রাকিবুল ইসলাম তনু
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী :
আগামীকাল অনুষ্ঠিত হবে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন। সকাল আটটায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল চারটা পর্যন্ত। মঙ্গলবার দুপুর দুইটা থেকেই কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ভোট গ্রহনের আনুসঙ্গিক সরঞ্জাম। তবে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাছানো হবে আগামীকাল ভোরে।
এ দুই উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৩শ’ ৩৮ জন। দুই উপজেলার ১১১ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। সুষ্ঠভাবে ভোট গ্রহনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। মাঠে ২৮ জন ম্যাজিষ্ট্রেট,  ৪ টি র‌্যাবের টিম,  ৭ টি বিজিবির টিম, ৮ টিম কোষ্টগার্ডর টিম ও নৌবাহিনীর সদস্য মোতায়ানে করা হয়েছে। এছাড়া পুলিশের মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও স্টান্ডবাই টিম মাঠে কাজ করবে। এছাড়াও নির্বাচন কমিশনের ১১ জন কর্মকর্তাও মাঠে থাকবেন।
কলাপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। অন্যদিকে রাঙ্গাবালী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার  গোলাম মস্তফা জানান, আমরা দুপুর ২ টা থেকে ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ শুরু করেছি। আগামীকাল ভোরে বের হতে পারে পাঠানো হবে। মাঠে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন রয়েছে। আশা করছি একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট