1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK) অর্জন করলো ‘Guardian of the Earth Award 2025’

আব্দুল মুনতাকিন জুয়েল,গাইবান্ধা 
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

 

Global Law Thinkers Society কর্তৃক গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-কে ‘Guardian of the Earth Award 2025’ প্রদান করা হয়েছে। উত্তরাঞ্চলের চরাঞ্চলভিত্তিক মানুষের উন্নয়ন, ক্ষমতায়ন ও টেকসই পরিবর্তনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশের বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের মাননীয় রাষ্ট্রদূত জনাব হাজী হারিস বিন হাজী ওথমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম। তিনি এই অর্জনকে উত্তরাঞ্চলের চরবাসীর প্রতি GUK-এর দীর্ঘদিনের অঙ্গীকার ও নিবেদনের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

অন্যান্যদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করা হয় বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী জয়া আহসানসহ দেশি ও বিদেশি আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট