শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

কালিহাতীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা,চালকের মর্মান্তিক মৃত্যু!

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫




টাঙ্গাইলের কালিহাতীতে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বটগাছে ধাক্কা লেগে রাশেদ মিয়া (৩০) নামে এক তরুণ চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কালিহাতী থানার পশ্চিম পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিমেন্ট বোঝাই বড় একটি কাভার্ড ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিশাল বটগাছে সজোরে আঘাত হানে। প্রচণ্ড শব্দে আশপাশের মানুষ ছুটে আসে। তখন চালক রাশেদ মিয়াকে রক্তাক্ত অবস্থায় আটকে থাকতে দেখা যায়। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করে তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাশেদ মিয়া নীলফামারী জেলার সৈয়দপুর থানার নাউয়াপাড়া গ্রামের মোতাহের হোসেনের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই যুবকের মৃত্যুতে তার গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

কালিহাতী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন জানান, সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানটি থানার পাশ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চালক নিহত হন। মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করে সড়ক স্বাভাবিক করে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটিতে দীর্ঘদিন ধরে গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত গতিনিয়ন্ত্রণ চিহ্ন ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews