1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গলাচিপায় বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি মসজিদ প্রাঙ্গণে ফলজ গাছ রোপণ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

গলাচিপায় বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি মসজিদ প্রাঙ্গণে ফলজ গাছ রোপণ

মোঃ হেলাল উদ্দীন গলাচিপা,পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব পাড় ডাকুয়া গাজী বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে আমড়া, আমলকি, জলপাই, কাঁঠাল, জাম, জামরুলসহ নানা প্রজাতির ফলজ গাছ রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান, বিজয় টিভির উপজেলা প্রতিনিধি মো. আহসান উদ্দিন জিকো, সিনিয়র সদস্য মো. হেমায়েত হোসাইন, মো. হামিদুল ইসলাম, সদস্য মো. শাহিন নায়েব ও তাওহিদ হোসেন।

এছাড়াও স্থানীয় গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইরতাজুল গাজী, আবদুল মান্নান গাজী, সাইদুল গাজী, বশির গাজী, অলিউল, জসিম মোল্লা, মজিবর ফকির, মোস্তফা গাজীসহ অনেকে।

শুভসংঘের উপজেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান বলেন, “বসুন্ধরা শুভসংঘ সারাদেশে সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা মসজিদের পাশে ফলজ গাছ রোপণ করেছি। এর উদ্দেশ্য হলো এলাকার শিশু থেকে শুরু করে প্রবীণ সবাই যেন সহজে পুষ্টিকর ফল পায়। আমরা চাই, প্রতিটি মসজিদের চারপাশে ফলজ বাগান গড়ে উঠুক এবং তা সবার জন্য উন্মুক্ত থাকুক।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট