1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
হরিদেবপুর খেয়াঘাটে জনদুর্ভোগের চিত্র—অবহেলায় প্রতিদিন ঝুঁকিপূর্ণ পারাপার! - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের চালের বাজারে আগুন: নেপথ্যে সংকট ও সিন্ডিকেটের কারসাজি ! সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না: দিনাজপুরে বক্তারা।  দিনাজপুরের স্কুল ফিডিং কর্মসূচি: কমেছে ঝরে পড়া, বেড়েছে উপস্থিতি! কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের । বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার ! মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ! জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের ট্রেইনারের বিরুদ্ধে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! চরভূমি দখলে আলিপুর ও তিতাসের বাটেরা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত অনেক! মেঘনায় দেলোয়ার হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার!

হরিদেবপুর খেয়াঘাটে জনদুর্ভোগের চিত্র—অবহেলায় প্রতিদিন ঝুঁকিপূর্ণ পারাপার!

মোঃ হেলাল উদ্দীন, গলাচিপা,পটুয়াখালী
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাটে প্রতিদিন শত শত মানুষ জীবন-ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। ঘাটের দুই পাড়ের রাস্তাঘাটের বেহাল দশা, জোয়ারের পানিতে ডুবে যাওয়া পথ এবং আলোর অভাবে রাতের অন্ধকার—সব মিলিয়ে যাত্রীদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।

সামান্য জোয়ার হলেই ঘাট এলাকা পানির নিচে তলিয়ে যায়। এতে হোন্ডা, রিকশা, এমনকি পথচারীদের চলাচলও হয়ে পড়ে কঠিন। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। নেই কোনো বৈদ্যুতিক আলোর ব্যবস্থা, খেয়া নৌকায়ও নেই সিগনাল বাতি। দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়েই প্রতিদিন যাত্রীদের যাতায়াত করতে হয়।

স্থানীয় বাসিন্দা সুলতান মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটু জোয়ার এলেই ঘাট তলিয়ে যায়। ছেলে-মেয়েরা স্কুলে আসা-যাওয়ার সময় ভয়ে থাকে। বৃষ্টি হলে দুর্ভোগ দ্বিগুণ হয়।”

শিক্ষার্থীরাও অভিযোগ করে জানান, রাতে প্রাইভেট শেষে ফেরার সময় ঘাটে নেমে মনে হয় যেন অন্ধকারে পথ চলছে। নৌকায় আলো না থাকায় দুর্ঘটনার ভয় থেকেই যায় প্রতিনিয়ত।

এলাকার সচেতন মহল জানান, জনপ্রতিনিধিদের কাছে বারবার দাবি জানালেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তারা দ্রুত ঘাটের দুই পাড়ের রাস্তা সংস্কার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য উপজেলা প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা বলেন, “ঘাটের সমস্যার কথা আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট