1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গলাচিপা আদালতে দুর্নীতির কেলেঙ্কারি: পেশকার আবু জাফরের ঘুষ–অভিযোগে আইনজীবীদের আদালত বর্জন - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

গলাচিপা আদালতে দুর্নীতির কেলেঙ্কারি: পেশকার আবু জাফরের ঘুষ–অভিযোগে আইনজীবীদের আদালত বর্জন

মোঃ হেলাল উদ্দীন গলাচিপা,পটুয়াখালী
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত এখন তোলপাড়। আদালতের পেশকার মো. আবু জাফরের বিরুদ্ধে ভয়াবহ ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও ধর্মীয় অবমাননার অভিযোগে ক্ষুব্ধ আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, এমএলএসএস পদ থেকে প্রভাব খাটিয়ে পেশকার পদে উন্নীত হওয়ার পর গত পাঁচ বছর ধরে আবু জাফর আদালতকে ব্যক্তিগত আয়ের ঘরে পরিণত করেছেন। মামলার তারিখ পরিবর্তন, রায় প্রভাবিত, নথি আটকে রাখা, নকল কপি দিতে ঘুষ আদায়সহ অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এমনকি তিনি চাকরির পর পটুয়াখালী বাঁধঘাট এলাকায় পাঁচতলা ভবন নির্মাণ করেছেন বলেও অভিযোগ ওঠে।

গত ৮ সেপ্টেম্বর সকালে নথি সংক্রান্ত বিষয়ে আইনজীবীরা তার কক্ষে গেলে তিনি অকথ্য ভাষায় গালাগাল করেন এবং এক আইনজীবীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বলেন— “টুপি নামিয়ে কথা বলুন।” এতে ক্ষুব্ধ হয়ে আইনজীবীরা তাৎক্ষণিকভাবে আদালত বর্জনের ঘোষণা দেন।

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান আইনজীবীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তিনি আবু জাফরের বোনের ছেলে রাসেলকে অবৈধভাবে অফিসে কাজ করায় বহিষ্কার করেন এবং পেশকারের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আইনজীবী সমিতির নেতারা স্পষ্ট জানিয়েছেন, “কেবল বদলি নয়, দুর্নীতিবাজ আবু জাফরকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে। আদালতের মর্যাদা রক্ষায় এর বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট