শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে পানপট্টি বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় অনুষ্ঠান

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫




পটুয়াখালী গলাচিপা উপজেলার পানপট্টি বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী, তাঁর দয়া, মানবতা, সত্যনিষ্ঠা ও আদর্শ জীবন গঠনের শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের নবীজির দেখানো পথে চলার আহ্বান জানান।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলীসহ সকল শিক্ষার্থী ধর্মীয় পরিবেশে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সমবেতভাবে দোয়া করা হয়, যাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews