বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত

  • প্রকাশিত: সোমবার, ১৮ অগাস্ট, ২০২৫




“দেশি মাছের দেশ, বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব সহ জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তাগণ।অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “দেশের অর্থনীতির সঙ্গে মৎস্য খাত প্রত্যক্ষভাবে জড়িত। পুষ্টি, কর্মসংস্থান ও রপ্তানিতে মাছ গুরুত্বপূর্ণ খাত। তাই নিরাপদ মাছ উৎপাদন ও সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে।”এসময় সফল মৎস্য চাষি ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews