বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত “আরাফাত রহমান কোকো ‘র জন্মদিন উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ১৩ অগাস্ট, ২০২৫




১২ ই আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো ‘র ৫৬ তমর জন্ম বার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় দুপুর ১২ঃ০০ টায় কেক কাটার মাধ্যমে শুভ জন্মদিন উদযাপন করা হয়।


অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য- বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন আহবায়ক- আব্দুস সালাম, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইফুল ইসলাম রাশেদ এর সভাপতিত্বে


অনুষ্ঠান পরিচালিত হয়, এছাড়া উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি -দিদারুল আলম দিদার, অর্থ সম্পাদক -নজরুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন মিলন । এছাড়াও কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দের উপস্থিতি ছিল । পরবর্তীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক -শহীদুল এবং সদস্য সচিব আওলাদের নেতৃত্বে ডেমরা থানা নিজস্ব আয়োজনে গরিবদের মাঝে খাবার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews