রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী

গলাচিপায় জমি কেলেঙ্কারি: ভূমিদস্যুদের বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১১ অগাস্ট, ২০২৫




পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে প্রতারণার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা ভূমি অফিসের সামনে চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা গ্রামের শত শত নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চরবাংলায় জমি পাইয়ে দেওয়ার নাম করে স্থানীয় ভূমিদস্যু সিরাজ খাঁ, জালাল তালুকদার, শাহজাহান তালুকদার, ফারুক মীর ও মজিবর হাওলাদার মিলে একটি সমিতি গঠন করে। ওই সমিতির সদস্যরা অসহায় খেটে খাওয়া মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও, বহিরাগত বিত্তবানদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ নিয়ে তাদের নামে জমি বন্দোবস্ত করে দেন। ফলে স্থায়ী বাসিন্দারা জমি থেকে বঞ্চিত হন।

বক্তারা দ্রুত বহিরাগতদের নামে বন্দোবস্ত বাতিল করে গরিব ও অসহায়দের মধ্যে জমি পুনর্বণ্টনের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews