1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সাংবাদিক তুহিন হত্যা: জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মেলান্দহে সাংবাদিকের মানববন্ধন - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

সাংবাদিক তুহিন হত্যা: জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মেলান্দহে সাংবাদিকের মানববন্ধন

রবিউল ইসলাম, জামালপুর 
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ দেশবাসী সাংবাদিক নির্যাতন রোধে সাংবাদিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে জামালপুরের মেলান্দহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে মেলান্দহ অডিটোরিয়াম চত্বরে উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দৈনিক ইত্তেফাকের মেলান্দহ সংবাদদাতা শাহজামালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কালবেলা-এর প্রতিনিধি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ, মানবজমিন-এর প্রতিনিধি দিলরোবা ইয়াসমিন রুমা, ঢাকা পোস্ট-এর জেলা প্রতিনিধি মুত্তাছিম বিল্লাহ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, বাংলাদেশ টুডের প্রতিনধি মুসলিম ইবনে রবি, দৈনিক আমার দেশ-এর মেলান্দহ প্রতিনিধি জিল্লুর রহমান রতন প্রমুখ। এসময় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসাইন বকুল। প্রবীন সাংবাদিক মোতালেব মোল্লা, ভোরের আওয়াজের রবিউল ইসলাম, ভোরের কথার মাজহারুল ইসলাম, আমার বার্তার মুসা বিন নুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা একটি ভয়াবহ ও ন্যাক্কারজনক ঘটনা, যা কোনোভাবেই স্বাধীন ও গণতান্ত্রিক দেশে মেনে নেওয়া যায় না। এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়, এটি মুক্ত গণমাধ্যম ও গণতান্ত্রিক চর্চার ওপর সুস্পষ্ট আঘাত। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট